রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখাগুলোর ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঋণ বিতরণ জোরদার, খেলাপি ঋণ আদায় এবং ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) খুলনা শহরের সিএসএস আভা সেন্টারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ঋণ বিতরণ কার্যক্রম গতিশীল করা এবং শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
এ সময় সিএমএসএমই ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায় এবং বাংলা কিউআর মার্চেন্ট অন্তর্ভুক্তি ও লেনদেনের ক্ষেত্রে খুলনা বিভাগের সাফল্যের প্রশংসা করেন ব্যবস্থাপনা পরিচালক।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের খুলনা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট বিভাগের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিভাগাধীন তিনটি জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. সাহাদ আলী, মুজিব আলম ও শেখ আলাউদ্দিন হোসেন। সভায় খুলনা বিভাগের সব উপমহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক এবং শাখা ও উপশাখার ব্যবস্থাপকেরাও অংশ নেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply