1. news@gmail.com : news :

মধুমতি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, October 15, 2026

মধুমতি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ব্যাংকটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম। এতে কমিটির সদস্য হাফেজ মুফতি যুবায়ের আব্দুল্লাহ ও মুফতি আবু বকর সিদ্দীক নাবিল উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের ইভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান আর. এম. শরিফুল ইসলাম, এভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের অপারেশনাল প্রধান নিজাম উদ্দিন, এফএভিপি ও শরিয়াহ সচিবালয়ের প্রধান মো. নিয়াজ মাহমুদ এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It