1. news@gmail.com : news :

ডাচ্-বাংলা ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Thursday, October 15, 2026

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পঞ্চম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভায় ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রায়ান আহমেদ।

সভায় জানানো হয়, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে তা ১০ টাকা অভিহিত মূল্যের ৩৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

এ লক্ষ্যে সভায় ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় সংশোধনীও শেয়ারহোল্ডারদের অনুমোদন পায়।

সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন।

সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রায়ান আহমেদ শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It