1. news@gmail.com : news :

উত্তরায় পূবালী ব্যাংকের ২৮৫তম উপশাখা উদ্বোধন

  • Update Time : Monday, October 12, 2026

আধুনিক ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর উত্তরা সেক্টর-১২ এ উদ্বোধন করা হলো পূবালী ব্যাংক পিএলসি. এর ২৮৫তম উপশাখা।

আজ সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর অঞ্চলের জেনারেল ম্যানেজার ও আরএম এ কে এম আব্দুর রকিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও জনপথ শাখার ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক নিগার সুলতানা, জনসংযোগ বিভাগের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান, উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু, স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার ওপর ভর করেই পূবালী ব্যাংক এগিয়ে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য আধুনিক, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সহজে পৌঁছে দেওয়া। উত্তরা এলাকার গ্রাহকরা এই উপশাখার মাধ্যমে আরও সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন।

তিনি আরও বলেন, পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অংশীদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It