1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : Sunday, October 4, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং বিওয়াইডি বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায়, বিওয়াইডি ব্র্যান্ডের গাড়ি ক্রয়কারী গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট কার লোন উপভোগ করবেন।বাংলাদেশ অর্থনীতি

রোববার (৪ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেকান্দার-ই-আজম এবং বিওয়াইডি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক আমীদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ইভিপি ও লজিস্টিক অ্যান্ড জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ মুসফিকুর রহমান, রিটেইল ব্যাংকিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.১ শতাংশ ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন সাউথইস্ট ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মারিকো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ ব্যাংকিং অ্যাপে ঝুঁকছে গ্রাহক, এক বছরে ব্যবহারকারী বেড়েছে তিনগুণ সূচকের পতনে চলছে লেনদেন বে অব বেঙ্গল কনভারসেশ‌নের দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, ৭০০ বিদ্রোহী নিহতের দাবি জিকিউ বলপেনের পর্ষদ সভা ৮ অক্টোবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It