1. news@gmail.com : news :

সূচকের পতনে চলছে লেনদেন

  • Update Time : Sunday, October 4, 2026

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (৪ অক্টোবর) লেনদেনের শুরু থেকেই সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল ১১টা ১৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে ৫ হাজার ৫১৬ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ২ হাজার ৯৪ দশমিক ৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ১ হাজার ৯৭ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

সকাল ১১টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ১ হাজার ৬৯৪ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময়ে মোট ৫ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৬৮টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেন হয়েছে ৫৫ হাজার ৩৫৭টি।হিসাব করুন

এ সময় পর্যন্ত ডিএসইতে ১২৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১৭৭ টি প্রতিষ্ঠানের দর কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.১ শতাংশ ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন সাউথইস্ট ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মারিকো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ ব্যাংকিং অ্যাপে ঝুঁকছে গ্রাহক, এক বছরে ব্যবহারকারী বেড়েছে তিনগুণ সূচকের পতনে চলছে লেনদেন বে অব বেঙ্গল কনভারসেশ‌নের দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, ৭০০ বিদ্রোহী নিহতের দাবি জিকিউ বলপেনের পর্ষদ সভা ৮ অক্টোবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It