1. news@gmail.com : news :

ইবনে সিনার বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত অনুমোদন

  • Update Time : Thursday, October 1, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে। এ জন্য কোম্পানিটির ব্যয় হবে ৫ কোটি ৪৩ লাখ ১ হাজার ১৫৮ টাকা। তবে এর সঙ্গে নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচ যুক্ত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার কনকর্ড লিলি হাইটসে (প্লট নম্বর ০৮, সড়ক নম্বর ১৬, পুরোনো ২৭) অবস্থিত ২৪ হাজার ৩২১ বর্গফুট আয়তনের বাণিজ্যিক স্পেসটি কিনবে কোম্পানিটি।

গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৪২তম সভায় বাণিজ্যিক স্পেস কেনার এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It