1. news@gmail.com : news :

আইডিআরএ’র উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ ৪ অক্টোবর

  • Update Time : Thursday, October 1, 2026

তৃতীয় দফায় ৬টি বীমা কোম্পানির ৭ হাজার ৬৪১ বীমা গ্রাহকের দাবি পরিশোধের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এসব গ্রাহকের মোট বীমা দাবির পরিমাণ ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা। আগামী ৪ অক্টোবর সংস্থাটির কার্যালয়ে এসব চেক হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসি গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

তৃতীয় দফায় বায়রা লাইফের ৩৪ গ্রাহককে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা; হোমল্যান্ড লাইফের ১ হাজার ৩৮১ গ্রাহককে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা; পদ্মা ইসলামী লাইফের ২ হাজার ৩৪৮ গ্রাহককে ৯ কোটি টাকা; প্রগ্রেসিভ লাইফের ২ হাজার ১৪০ গ্রাহককে ৬ কোটি ৭৮ লাখ টাকা; সানফ্লাওয়ার লাইফের ১৬৫ গ্রাহককে ৩০ লাখ টাকা এবং সানলাইফের ১ হাজার ৫৭৩ গ্রাহককে ৫ কোটি ৩৫ লাখ টাকা প্রদান করা হবে।

এর আগে আইডিআরএ’র উদ্যোগে দু’দফায় মোট ৮ হাজার ৪১৭ গ্রাহকের ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় ২ হাজার ৫৪৯ গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ গ্রাহককে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা পরিশোধ করা হয়।

তৃতীয় দফার কার্যক্রম সম্পন্ন হলে আইডিআরএ’র উদ্যোগে তিন দফায় মোট ১৬ হাজার ৫৮ গ্রাহককে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It