1. news@gmail.com : news :

পোশাক খাতে ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

  • Update Time : Sunday, November 22, 2026

দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতার প্রভাব ক্রমেই গভীর হচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় একদিকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশও হাতছাড়া হচ্ছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক জরিপের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে। সংগঠনটির হিসাবে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিদেশি ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে নিয়েছেন। এসব ক্রয়াদেশের আর্থিক মূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।

বিজিএমইএ বলছে, উৎপাদন ক্ষতির পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য রফতানি করতে না পারায় নতুন করে চাপে পড়েছেন উদ্যোক্তারা। ক্রেতাদের আস্থা ও ক্রয়াদেশ ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, মূল্যছাড় দেওয়া এবং কিছু ক্ষেত্রে অর্ডার বাতিলের পরিস্থিতিও মোকাবিলা করতে হচ্ছে তাদের।

সংগঠনটির আশঙ্কা, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে পোশাক কারখানার স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হবে। একই সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান ও দেশের সামগ্রিক রফতানি আয়ও ক্ষতির মুখে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It