দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স, শরিয়াহভিত্তিক ডিএসইএস এবং ডিএস৩০—তিন সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে।
ডিএসইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৬৭ পয়েন্ট বা ০ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৩ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১ হাজার ১১৪ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৩ দশমিক ১৯ পয়েন্ট বা ০ দশমিক ১৫ শতাংশ বেড়ে ২ হাজার ১০৯ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসইতে মোট ৮০ হাজার ৫৭১টি লেনদেন হয়েছে। এসব লেনদেনে ১২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ১১৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৬ কোটি ১২ লাখ ২ হাজার টাকা।
এদিন বাজারে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭১টির শেয়ারদর বেড়েছে, ৪৭টির কমেছে এবং ৬৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
ফলে দিনের প্রথমভাগের লেনদেনে ডিএসইতে সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদরেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply