1. news@gmail.com : news :

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

  • Update Time : Monday, November 16, 2026

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির দাবি, গতকাল ও আজ মিলিয়ে মোট ছয়টি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে যায়।

গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে প্রায় প্রতিদিনই তেলবাহী জাহাজ দুর্ঘটনা বা হামলার শিকার হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর অভিযোগ, এসব ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড সরাসরি জড়িত এবং তারাই ট্যাংকারগুলোতে হামলা চালাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর একই দিন হরমুজ প্রণালি বন্ধ করে দেয় আইআরজিসি। এর আগে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে নিয়মিত তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে কিছু জাহাজ প্রণালিটি অতিক্রম করছে। তবে এসব জাহাজও প্রায়ই ইরানের হামলার ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে ইরান। দেশটির দাবি, জব্দ করা ইরানি অর্থ ছাড় করতে হবে, তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আন্তর্জাতিক বাজারে ইরানি তেল অবাধে বিক্রির সুযোগ দিতে হবে।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কাও তৈরি হয়েছে। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের ওপর আবারও হামলা হলে সহজে যুদ্ধবিরতিতে সম্মত হবে না তেহরান। ইরান যত দিন প্রয়োজন মনে করবে, তত দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে দেশটি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It