1. news@gmail.com : news :

ইলেকট্রনিক পণ্য রফতানিতে বাড়তি সুবিধা প্রয়োজন: সিইও, ওয়ালটন

  • Update Time : Monday, November 16, 2026

তৈরি পোশাক শিল্পের পর ইলেকট্রনিকস খাতেরও বিদেশে রফতানির বড় সম্ভাবনা রয়েছে। আমরা এরই মধ্যে কিছু পণ্য রফতানি করছি। তবে এ খাতের রফতানির ক্ষেত্রে আরো কিছু সুবিধা দেয়া হলে আমরা আরো ভালো করতে পারতাম। আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে। এ বিষয়ে আমি গভর্নরের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তিনি ইলেকট্রনিকস শিল্পের প্রতি বিশেষ নজর দেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানি সংকট। আমরা এ সংকটের মধ্যে রয়েছি। শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বই এ সংকটের মুখোমুখি। আমাদের সংকট কিছুটা বেশি। আমরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনেক কাজ করছি। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে এ বিষয়ে সহযোগিতা দিচ্ছি। সরকারি প্রতিষ্ঠানেও নবায়নযোগ্য জ্বালানির সংযোগ স্থাপনে কাজ করছি। নিজেদের কারখানায়ও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনা করছি। কারখানার ছাদ, খালি জায়গা এবং ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পুকুরে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছি।

আশা করব, দেশের সবাই এ উদ্যোগে এগিয়ে আসবে। শুধু আমরা বা কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এলে এ সমস্যার সমাধান হবে না। প্রতিটি বাড়ি ও কারখানায় যেসব জায়গা ব্যবহার করা সম্ভব, সেগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। তাহলে জ্বালানি সংকট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি সহযোগিতা চাই। বাংলাদেশ ব্যাংকের একটি স্বল্প সুদের তহবিল রয়েছে। তবে এ তহবিল থেকে অর্থ পেতে বেশ সময় লাগে। এ প্রক্রিয়ায় সময় কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে উদ্যোগ নেয়া প্রয়োজন, যাতে উদ্যোক্তারা দ্রুত অর্থায়ন পেতে পারেন। আমাদের দেশে আগে থেকেই আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। এক্ষেত্রে গভর্নর সরাসরি হস্তক্ষেপ করে অর্থায়ন পাওয়ার সময় কমিয়ে আনার উদ্যোগ নিলে উদ্যোক্তারা উপকৃত হবেন।

বর্তমানে ব্যবসা-বাণিজ্যের সব খাতেই কিছুটা ধীরগতি চলছে। কর্মসংস্থানও প্রত্যাশিতভাবে হচ্ছে না। বিভিন্ন ধরনের অস্থিরতাও রয়েছে। এ পরিস্থিতিতে ব্যাংক ঋণের সুদের হার কিছুটা কমানো গেলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। অন্যদিকে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমাদের তহবিলের ব্যয়ও অনেক বেড়েছে। এসব বিষয়েও যদি একটু নজর দেয়া হয়, তাহলে আমরা আরো ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারব।

এসএম মাহবুবুল আলম

সিইও ও এমডি, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It