1. news@gmail.com : news :

লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স

  • Update Time : Wednesday, November 11, 2026

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ আই পি ডি সি ফাইন্যান্স পিএলসির ৩২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডরিন পাওয়ার জেনারেশন্‌স, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস্‌, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ইন্ট্রাকো রিফুয়েলিং, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It