1. news@gmail.com : news :

স্বর্ণের দাম কমেছে, ভরি ১ লাখ ৯৩ হাজার টাকা

  • Update Time : Sunday, September 28, 2025

টানা কয়েক দফা বৃদ্ধির পর দেশের বাজারে এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকে নতুন এই দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা বিক্রি হবে।

গতকাল শনিবার পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩২ হাজার ৩৫১ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণের দাম দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It