1. news@gmail.com : news :
শিরোনাম :
জিডিপি প্রবৃদ্ধি অতিরঞ্জিত করা হতো: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ, হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের পরিকল্পনা: বিদ্যুৎমন্ত্রী এসএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ‘জ্বালানি তেল সরবরাহে ঘাটতির সম্ভাবনা নেই’ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় বাংলাদেশের কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ, কিনছে ব্যাংক এশিয়া

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

  • প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। দিলারা হাফিজের বয়স ছিল ৭৮ বছর।

তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শায়রুল কবির খান জানান, তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। প্রথম জানাজা ৩০ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায়। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে আরেকটি জানাজা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It