1. news@gmail.com : news :

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের পরিকল্পনা: বিদ্যুৎমন্ত্রী

  • Update Time : Sunday, March 29, 2026
বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিটারের যে মাসিক চার্জ কাটা হয়, সেটি কীভাবে নির্ধারিত হচ্ছে তা ক্ষতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারের ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এরপর গ্রাহকদের সর্বাধিক সুবিধা নিশ্চিত করতে সরকার মিটার চার্জ ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হচ্ছে এ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। প্রি-পেইড মিটারের প্রোগ্রাম কীভাবে কাজ করে, ভেতরে কী সেটিং আছে-সেগুলো বুঝতে পারলে ১০ শতাংশ চার্জ নিয়ে সমাধানে আসা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It