1. news@gmail.com : news :

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

  • Update Time : Monday, September 7, 2026

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স ঊর্ধ্বমুখী থাকলেও শরিয়াহভিত্তিক ডিএসইএস ও ডিএস-৩০ সূচক কমেছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৬৪ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক দশমিক ১৪ পয়েন্ট বা ০ দশমিক ০১ শতাংশ কমে ১ হাজার ১১৫ দশমিক ২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ দশমিক ৯৯ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ১১৩ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময় ডিএসইতে মোট ৫১ হাজার ১০৭টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৫ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৬১টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৯টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১৩২টির কমেছে এবং ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
পুঁজিবাজারে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ ও এক্সিলেন্স বাংলাদেশের চুক্তি রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের মামলায় মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির হাজী আহমাদ ব্রাদার্সের স্টক ব্রোকার ও ডিলার কার্যক্রম স্থগিত রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন আজকের স্বর্ণের দাম: ৭ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বেড়ে হলো ১৮ হাজার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It