1. news@gmail.com : news :

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৫ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৭ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৮ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৮২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬ টি কোম্পানির শেয়ার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It