1. news@gmail.com : news :

শুভ দ্বারোদঘাটন হলো পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখা

  • Update Time : Monday, September 7, 2026

নতুন সাজে ও আধুনিকায়িত অবকাঠামোয় পূবালী ব্যাংক পিএলসির শিশু পার্ক শাখার শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শাখাটির আধুনিকায়িত কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আদ্দুস সালাম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)-এর প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক ড. এ. কে. আজাদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বাডাস)-এর মহাসচিব মোঃ সাইফুদ্দিন এবং পূবালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবু লাইছ মোঃ শামসুজ্জামান।

অনুষ্ঠানে আধুনিকায়িত শিশু পার্ক শাখার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে জেনারেল ব্যাংকিং অপারেশন বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক, ফয়জুল হক শরীফ সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সার্বিক সহযোগিতায় ফারহানা হক, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, পূবালী ব্যাংক পিএলসি. শিশু পার্ক শাখা ঢাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আজকের স্বর্ণের দাম: ৮ সেপ্টেম্বর ২০২৬ নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম কাস্টমস আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক শুভ দ্বারোদঘাটন হলো পূবালী ব্যাংকের শিশু পার্ক শাখা উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী পুঁজিবাজারে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ ও এক্সিলেন্স বাংলাদেশের চুক্তি রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের মামলায় মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It