1. news@gmail.com : news :
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র ইরান-আমেরিকা ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শুরু ডাচ্-বাংলা ব্যাংকের ব্র্যান্ড প্রধান হলেন নজরুল ইসলাম রেমিট্যান্স সংগ্রহে অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক চট্টগ্রাম বন্দরে এলপিজি জাহাজ পৌঁছেছে বাংলা নববর্ষে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি হরমুজ অবরুদ্ধের নির্দেশ ট্রাম্পের, আটকানো হবে ইরানকে টোল দেওয়া জাহাজ শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান নবনির্বাচিত শাকিব আহমেদ অপারেশনাল দক্ষতা বাড়াতে একীভূত হচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক

রেমিট্যান্স সংগ্রহে অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

  • প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রূপালী ব্যাংক পিএলসি ২০২৫ সালে রেমিট্যান্স সংগ্রহে দেশের সেরা ১০ ব্যাংকের স্বীকৃতি পেয়ে “টপ টেন অ্যাওয়ার্ড” লাভ করেছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম. এস. সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । রূপালী ব্যাংকের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের রেমিট্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম. জাকির হোসেন ।

রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই অর্জন রূপালী ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It