1. news@gmail.com : news :

ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম

  • Update Time : Tuesday, September 29, 2026

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতি বাড়াতে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়।

নতুন বিধান অনুযায়ী, প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে। বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার যে বিধান রয়েছে, তা পরিবর্তন করে প্রতিটি কর মেয়াদের জন্য আলাদা সময়সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর মেয়াদ শেষ হওয়ার ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।

তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়ানোর উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারায় এসব পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটির খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It