আগামী সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র—এমন খবরে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। আজ লেনদেন শুরুর পরপরই স্পষ্ট হয়ে ওঠে তেলের দামে এই বাড়তি চাপ।
যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও বেড়েছে প্রায় ৭ শতাংশ, যা বর্তমানে প্রতি ব্যারেল ১০২ দশমিক ২৯ ডলারে লেনদেন হচ্ছে।
‘সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে’
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-সংক্রান্ত সংঘাত শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। তবে যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে এই দাম ১১৯ ডলার ছাড়িয়ে যায়।
উল্লেখ্য, পাকিস্তানে আলোচনার খবর সামনে আসার পর গত শুক্রবার জুন মাসের সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল। তবে নতুন করে অবরোধের আশঙ্কায় বাজারে আবার অস্থিরতা দেখা দিয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It