1. news@gmail.com : news :

বিকন ফার্মার এমডি এবাদুল করিম মারা গেছেন

  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিম (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিহি…রাজিউন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এবাদুল করিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে এবাদুল করিমের সাবেক ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন জানান, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন এবাদুল করিম। পরদিন সোমবার তার অস্ত্রোপচার করা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মরদেহের জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে বলে জানান মোক্তার হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It