1. news@gmail.com : news :
শিরোনাম :
চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ৩০.৩১ শতাংশ মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন সব রেকর্ড ভেঙে এক মাসেই দেশে এলো ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স! বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ দিলেন গভর্নর আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ সূচক ঊর্ধ্বমুখী, দুই ঘণ্টায় বেড়েছে ৩৪৮ শেয়ারদর ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ আকস্মিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কোম্পানির নিজস্ব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি. এম. ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী এবং ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা) সৈয়দ মোতাহার হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) কামাল হোসেন মহাসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) খলিলুর রহমান সিকদার, ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মাঝে দাবীর চেক হস্তান্তর করা হয় এবং কোম্পানির চলমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গ্রাহকসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং সময়মতো বীমা দাবী পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It