1. news@gmail.com : news :
শিরোনাম :
জিডিপি প্রবৃদ্ধি অতিরঞ্জিত করা হতো: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ, হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের পরিকল্পনা: বিদ্যুৎমন্ত্রী এসএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা এনসিসি ব্যাংক চালু করল গ্রিন সেভিংস অ্যাকাউন্ট ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক তেল না পেয়ে বাগবিতণ্ডা, ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ‘জ্বালানি তেল সরবরাহে ঘাটতির সম্ভাবনা নেই’ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায় বাংলাদেশের কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ, কিনছে ব্যাংক এশিয়া

নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা ৩১ মার্চ

  • প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি। সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৫ সালে।

‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২২ লাখ ১৮ হাজার ২০টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯.০৭ শতাংশ শেয়ার রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It