1. news@gmail.com : news :
শিরোনাম :
সিগারেটে নতুন কর কাঠামো ও দাম বাড়বে: এনবিআর চেয়ারম্যান স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর সৌদির ক্রাউন প্রিন্সকে ট্রাম্পের ফোন চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ৩০.৩১ শতাংশ মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন সব রেকর্ড ভেঙে এক মাসেই দেশে এলো ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স! বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ দিলেন গভর্নর আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

এশিয়া ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

  • প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

শনিবার (২২ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৬ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ২ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর ২৭ টাকা ৪০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৬৩ পয়সা।

আগামী ২৬ আগস্ট বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It