1. news@gmail.com : news :

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো AWF-এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

  • প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (AWF)-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি শনিবার সকালে রাজধানীর রিয়া গঞ্জে অবস্থিত মিরপুর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (ধানমন্ডি উইমেন্স কমপ্লেক্স) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মাহমুদ হারুন ইমরান খান, চেয়ারম্যান, মানার গ্রুপ অব কোম্পানিজ এবং উদ্যোক্তা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের টেবিল টেনিস কিংবদন্তি জোবাইদা ইমরান লিনু। তিনি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রওনাক হারুন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উদ্যোক্তা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং অধ্যক্ষ, ক্যানন: স্কুল অব এডুকেশন; ইরতি আনিকা তাবাসসুম, ভাইস চেয়ারম্যান, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ক্যানন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট অতিথি, অভিভাবকবৃন্দ, শুভানুধ্যায়ী, শিক্ষক ও কর্মীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

এবারের ক্রীড়া অনুষ্ঠানে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১৭০ জন নিয়মিত শিক্ষার্থী এবং রি স্ট্যান্ডার্ড ক্লিনিকের ২০ জন শিক্ষার্থীসহ মোট ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুচকাওয়াজ ও শারীরিক প্রদর্শনীর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, বল কিক, স্যাক রেস, ম্যাট রেস, ব্যালান্স রেস, ‘ড্রেস আপ অ্যাজ ইউ উইশ’, মিউজিক্যাল চেয়ার এবং বস্তা দৌড়সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

এই ক্রীড়া অনুষ্ঠানটি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও আনন্দময় অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের মনে গভীর ছাপ ফেলে। একই সঙ্গে এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা তুলে ধরে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It