1. news@gmail.com : news :
শিরোনাম :
সিগারেটে নতুন কর কাঠামো ও দাম বাড়বে: এনবিআর চেয়ারম্যান স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর সৌদির ক্রাউন প্রিন্সকে ট্রাম্পের ফোন চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ৩০.৩১ শতাংশ মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন সব রেকর্ড ভেঙে এক মাসেই দেশে এলো ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স! বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ দিলেন গভর্নর আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

ঈদের আগে নতুন টাকা ছাড়াবে না বাংলাদেশ ব্যাংক

  • প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন নোট বিতরণ স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে জনসাধারণের মধ্যে নতুন টাকা ছাড়ার ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো। এছাড়াও, পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন টাকা পাওয়া যাবে ১৯ মার্চ থেকে। এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়া হবে। নতুন নোট বিনিময় হওয়ার কথা ছিল বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে। ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময়ের পরিকল্পনা ছিল। ((বাংলাদেশের অর্থনীতি ডটকম/১০মার্চ)

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকার নোট বিতরণের দীর্ঘদিনের প্রচলিত রীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিশেষ কোনো উৎসবের পরিবর্তে সারা বছরই চাহিদা অনুযায়ী ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।জাতীয় রাজনীতি

রবিবার (৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, “ঈদের আগে বিশেষভাবে নতুন টাকা দেওয়া হচ্ছে—এমন কোনো তথ্য আমার কাছে নেই। বাংলাদেশ ব্যাংক এখন ঈদের আগে নতুন নোট বিতরণের প্রচলিত রেওয়াজ থেকে সরে আসছে। বরং সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।” তিনি আরও স্পষ্ট করেন যে, বিশেষ কোনো উৎসব বা নির্দিষ্ট দিন উপলক্ষে নতুন নোট ছাড়ার পরিকল্পনা আপাতত নেই।

এর আগে বছরের শুরুতে মুখপাত্র ইঙ্গিত দিয়েছিলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট এপ্রিলের শেষ দিকে অথবা মে মাসের শুরুতে বাজারে ছাড়া হতে পারে। গত বছরও রমজানের শুরুতে নতুন টাকা বিতরণের ঘোষণা দিয়ে পরবর্তীতে তা স্থগিত করা হয়েছিল। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই এবং বঙ্গবন্ধুর ছবি সংবলিত সেই নোটগুলো নিয়ে আপত্তির কারণেই শেষ মুহূর্তে বিতরণ বন্ধ রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন ছিল।

তবে নির্দিষ্ট সময়ে কেন নতুন নোট ছাড়া হয়নি, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। একটি গণমাধ্যমে এই নীতিগত পরিবর্তনের খবরটি প্রধান সংবাদ হিসেবে উঠে এসেছে।অপরাধ আইন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It