1. news@gmail.com : news :
শিরোনাম :
সিগারেটে নতুন কর কাঠামো ও দাম বাড়বে: এনবিআর চেয়ারম্যান স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর সৌদির ক্রাউন প্রিন্সকে ট্রাম্পের ফোন চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ৩০.৩১ শতাংশ মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন সব রেকর্ড ভেঙে এক মাসেই দেশে এলো ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স! বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ দিলেন গভর্নর আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের হিটলারের প্রশংসা করায় আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

  • প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আইবিএফ-এর নির্বাহী কমিটি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং আইবিএফের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বক্তব্য দেন।

শুভেচ্ছা বক্তব্য দেন আইবিএফ-এর মহাব্যবস্থাপক ফায়জুল কবির।

এসময় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ড. রিয়াজুল ইসলাম ও ড. মাহমুদ আহমেদ অনুভূতি প্রকাশ করেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম-সাময়িক বিষয়াবলী সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ২৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকাসহ মোট ৪০ জন বিজয়ীর মাঝে চেক ও সনদপত্র প্রদান করা হয়।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২৫ফেব্রুয়ারি)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It