1. news@gmail.com : news :

ইসরাত ও রোজা মনির পরিবারের পাশে দাঁড়াল স্বপ্ন

  • Update Time : Wednesday, October 14, 2026

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দুই শিশু ইসরাত ও রোজা মনির পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম খুচরা বিক্রয় প্রতিষ্ঠান স্বপ্ন। পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা করতে একটি গাভী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে পাঁচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। পরে দুই শিশুকে একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় অবস্থায় পড়ে তারা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।

শিশু দুটির পরিস্থিতির কথা জানতে পেরে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় স্বপ্ন। গাভী পালনের মাধ্যমে পরিবারটি দুধ বিক্রি করে নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এতে শিশু দুটির লালন-পালন ও ভবিষ্যৎ গঠনেও সহায়তা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্বপ্ন মনে করে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের পাশে থাকা প্রয়োজন।

ইসরাত ও রোজা মনির পরিবারের জন্য নেওয়া এ উদ্যোগের মাধ্যমে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং পরিবারটি টেকসই আয়ের উৎস গড়ে তুলতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It