1. news@gmail.com : news :

শাশা ডেনিমসের লভ্যাংশ ঘোষণা

  • Update Time : Tuesday, October 28, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি আয় করেছিল ১ টাকা ৭৭ পয়সা।

৩০ জুন, ২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলেন ওয়ালটনের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি সাউথইস্ট ব্যাংকের ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It