1. news@gmail.com : news :

লাভেলোর শেয়ার কারসাজি, তিন বিও অ্যাকাউন্টে লেনদেন স্থগিত

  • Update Time : Thursday, September 18, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজি ঠেকাতে তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) চিঠি দিয়ে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছে বিএসইসি। স্থগিতাদেশটি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

স্থগিত হওয়া বিও অ্যাকাউন্টগুলো হলো- সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট, সিবিসি ক্যাপিটালের চেয়ারম্যান জুয়াং লিফেং এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলোর সহযোগী প্রতিষ্ঠান তৌফিকা ইঞ্জিনিয়ারিং।

জানা গেছে, এই তিন অ্যাকাউন্টধারীরা লাভেলো ও তৌফিকা ফুডসের শেয়ার কিনতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। তবে অ্যাকাউন্টগুলোতে অন্য কোনো কোম্পানির শেয়ার লেনদেনে কোনো বাধা থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It