1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংক ও এসকোয়্যার ইলেক্ট্রনিক্স’র মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

  • Update Time : Sunday, November 2, 2025

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং এসকোয়্যার ইলেক্ট্রনিক্স লিমিটেডের মধ্যে গত ৩০ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজম্যান্ট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

এই চুক্তির মাধ্যমে এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর গ্রাহকদের ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমবিএল রেইনবো’ এবং এমএফএস সেবা ‘মাইক্যাশ’ এর মাধ্যমে দেশব্যাপী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে। এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর সকল আউটলেট থেকে এই সেবা গ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা, হেড অব কর্পোরেট ব্যাংকিং মোহাম্মদ ফারুক আহ্ম্মেদ, হেড অব কর্পোরেট লায়াবিলিটি এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট কে. এম. আনোয়ারুল ইসলাম, হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা, হেড অব এজেন্ট ব্যাংকিং অ্যান্ড মোবাইল ব্যাংকিং দর্পন কান্তি রায়, তেজগাঁও গুলশান লিংক রোড ব্রাঞ্চের শাখা প্রধান আল মনসুর এবং এসকোয়্যার ইলেক্ট্রনিক্স এর জেনারেল ম্যানেজার (ফাইনান্স এন্ড একাউন্টস) আব্দুল্লাহ আল রাশেদ, সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট এন্ড শোরুম অপারেশনস) সৈয়দ রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলেন ওয়ালটনের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি সাউথইস্ট ব্যাংকের ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It