1. news@gmail.com : news :

বিএসইসি’র উদ্যোগে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

  • Update Time : Sunday, March 15, 2026

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর উদ্যোগে গত মঙ্গলবার (১০ মার্চ) বাদ আসর কমিশন প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশি খাবার

রবিবার (১৫ মার্চ) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মাহফিলে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোঃ মোহসিন চৌধুরী, কমিশনার মো: আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, কমিশনার মো: সাইফউদ্দিন, সিএফএ এবং কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।

বিএসইসি প্রতিবছর পবিত্র রমজান মাসের তাৎপর্য উপলব্ধি করে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It