1. news@gmail.com : news :

বাংলাদেশের কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ, কিনছে ব্যাংক এশিয়া

  • Update Time : Sunday, March 29, 2026

পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংক ব্যাংক আলফালাহ লিমিটেড তাদের বাংলাদেশের কার্যক্রম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার বা ৫৮০ কোটি টাকায় এই কার্যক্রম কিনছে ব্যাংক এশিয়া লিমিটেড।

সম্প্রতি ব্যাংক আলফালাহর ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ প্রস্তাব অনুমোদন করেন। সভার কার্যবিবরণী পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে।

ব্যাংক এশিয়ার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংক আলফালাহর বাংলাদেশ অংশের অভ্যন্তরীণ নিরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে শুরু হওয়া এ প্রক্রিয়া শিগগিরই আনুষ্ঠানিকভাবে শেষ হতে পারে। এরপর ব্যাংকটির সম্পদ ও কার্যক্রম বুঝে নেবে ব্যাংক এশিয়া।

তবে চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী কিছু সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়াটি দুই দেশের নিয়ন্ত্রক সংস্থা— স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ওপর নির্ভর করছে।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ব্যাংক এশিয়া এর আগে বিদেশি কয়েকটি ব্যাংকের বাংলাদেশি কার্যক্রম অধিগ্রহণ করে ব্যবসা সম্প্রসারণ করেছে। এর মধ্যে রয়েছে ব্যাংক অব নোভা স্কটিয়া-এর বাংলাদেশ কার্যক্রম এবং মুসলিম কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় কার্যক্রম।

অন্যদিকে, ব্যাংক আলফালাহ পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। দেশটির ২০০টির বেশি শহরে তাদের এক হাজারেরও বেশি শাখা রয়েছে। এছাড়া আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের কার্যক্রম রয়েছে।

চলতি বছরের শুরুতে আফগানিস্তান থেকেও কার্যক্রম গুটিয়ে নেওয়ার উদ্যোগ নেয় ব্যাংক আলফালাহ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It