1. news@gmail.com : news :

জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প

  • Update Time : Thursday, February 6, 2025

জাতিসংঘের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সংস্থাটিকে দেওয়া মার্কিন তহবিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক নির্বাহী আদেশে এই নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলায় সহায়তার অভিযোগে গত বছর মানবাধিকার কাউন্সিলের জন্য বরাদ্দ তহবিল স্থগিত করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় গঠিত ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থাতে (ইউএনআরডব্লিউএ) অর্থায়ন বন্ধের নির্দেশ দেন।

এদিকে, ট্রাম্প প্রশাসনের নতুন নির্বাহী আদেশে ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনারও নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটির বিরুদ্ধে তহবিল বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যে একই সিদ্ধান্ত জানায় দখলদার ইসরায়েলও। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে তেল-আবিব।

ট্রাম্প এর আগের মেয়াদেও ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। ২০১৮ সালে যখন ট্রাম্প প্রশাসন মানবাধিকার পরিষদ থেকে বেরিয়ে যায়, তখন জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি নিক্কি হ্যালি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে ইউএনএইচআরসির নির্বাচিত সদস্য না হলেও পরিষদটি জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে।

জেনেভাভিত্তিক ইউএনএইচআরসির ৪৭টি সদস্য দেশ রয়েছে। চার বছরের জন্য নির্বাচিত হয়ে পর্যায়ক্রমে পরিষদে দায়িত্ব পালন করে সদস্যরা। সদস্য দেশগুলোকে অন্যান্য জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মাধ্যমে নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলেন ওয়ালটনের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি সাউথইস্ট ব্যাংকের ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা আগস্টের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It