1. news@gmail.com : news :

রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

  • Update Time : Thursday, October 1, 2026

সেপ্টেম্বরে বাংলাদেশের রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন ২ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে নেমেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় ৩ শতাংশ বেড়েছে। গত বছরের অক্টোবরে এ আয় ছিল ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রেমিট্যান্স আয়েও ধীরগতি অব্যাহত রয়েছে। টানা চতুর্থ মাসে এ আয় ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। সেপ্টেম্বরের আয় আগস্টের ২ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। আগস্টে রেমিট্যান্স আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়েছিল। আগস্টের আয়ও জুলাইয়ের তুলনায় ৩ দশমিক ৭৭ শতাংশ বেশি ছিল। সেপ্টেম্বরে রেমিট্যান্স আয়ের প্রবৃদ্ধি আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) দেশে মোট ৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা এক বছর আগের ৭ দশমিক ৫৮ বিলিয়ন কোটি ডলারের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেশি।

প্রান্তিকের হিসাব অনুযায়ী, রেমিট্যান্সের সামগ্রিক প্রবণতা দুর্বল নয়, তবে মাসভিত্তিক গতি কমেছে। শিল্পসংশ্লিষ্টরা মাসভিত্তিক রেমিট্যান্স আয় ৩ বিলিয়ন ডলারের নিচে থাকার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করছেন।

অন্যদিকে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা ও পেনশন ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সঞ্চয় ও বিনিয়োগ বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। বিশ্বব্যাংকের মতে, জনসংখ্যাগত সুবিধার সময় শেষ হওয়ার আগেই এসব পদক্ষেপ নিতে না পারলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বড় চাপ তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It