1. news@gmail.com : news :

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Monday, June 22, 2026

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা গত ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শুরুতে শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা এম এ সামাদসহ বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান তওহিদ সামাদ।

অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।

উক্ত বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) ২০২৫ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা পরিশোধিত মূলধনের উপর ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

সভায় অন্যান্যদের মধ্যে কোম্পানীর ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ এবং এ কে এম মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী ও মিসেস প্রীতি চক্রবর্তীসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব সাইফুদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It