1. news@gmail.com : news :

হেঁটে গিয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : Sunday, May 3, 2026

প্রধানমন্ত্রী সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গিয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৩ মে) সকাল সাড়ে ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এর কিছুক্ষণ পরই তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম এই ডিসি সম্মেলন।

চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিরা অংশ নিয়েছেন।

সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে শনিবার (২ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

তিনি জানান, এবারের সম্মেলনকে সামনে রেখে মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি প্রস্তাব। যার মধ্যে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত। এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এসব সাক্ষাৎ থেকে তারা রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে মাঠ পর্যায়ে কাজ করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেবেন।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গেও ডিসিদের পৃথক কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে আজকের স্বর্ণের দাম: ২৭ আগস্ট ২০২৬ গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক জমি ক্রয় করবে ডাচ-বাংলা ব্যাংক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It