1. news@gmail.com : news :
শিরোনাম :
সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র ইরান-আমেরিকা ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শুরু ডাচ্-বাংলা ব্যাংকের ব্র্যান্ড প্রধান হলেন নজরুল ইসলাম রেমিট্যান্স সংগ্রহে অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক চট্টগ্রাম বন্দরে এলপিজি জাহাজ পৌঁছেছে বাংলা নববর্ষে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি হরমুজ অবরুদ্ধের নির্দেশ ট্রাম্পের, আটকানো হবে ইরানকে টোল দেওয়া জাহাজ শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান নবনির্বাচিত শাকিব আহমেদ অপারেশনাল দক্ষতা বাড়াতে একীভূত হচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক

ইরান-আমেরিকা ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শুরু

  • প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

বার্তা সংস্থা মেহের এক বিবৃতিতে পাকিস্তান প্রস্তাবিত ২ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনক্রমেই ইরান তাদের সম্মতি দিয়েছে।

ওই বিবৃতিতে এই চুক্তিকে ইরানের জয় হিসেবে দেখা হচ্ছে। সেখানে বলা হয়, স্থায়ী চুক্তির আলোচনা হবে ইসলামাবাদে। খবর আল জাজিরার।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউজ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন উল্লেখ করেছে, এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও। হোয়াইট হাউজের একটি সূত্র জানায়, ইরান হরমুজ প্রণালি খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

তবে, সিএনএন তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আমেরিকান বাহিনী ইরানের অভ্যন্তরে হামলা বন্ধ করেছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতিতে ইরানের প্রস্তাবিত ১০ দফা দাবি হরমুজ প্রণালিতে জাহাজের চলাচলে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণের ওপর জোর দেয়। এতে ইরানের মৌলিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান আরও মজবুত হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি যুদ্ধবিরতিতে ট্রাম্পকে রাজি করাতে তাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান শেহবাজ শরিফ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It