1. news@gmail.com : news :

রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও কর্পোরেট-১ শাখার অংশগ্রহণে মার্চ ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ব‍্যাংকের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি খেলাপী ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান।

এতে সভাপতিত্ব করেন ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া।

সভায় স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয়ের মহাব‍্যবস্থাপক ও কর্পোরেট-১ শাখার উপ-মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It