1. news@gmail.com : news :

স্বপ্ন’এখন আরও বড় পরিসরে বনশ্রীতে

  • Update Time : Thursday, September 25, 2025

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বনশ্রী এলাকার ডি ব্লকে এলো আরও বড় পরিসরে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’ -এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট নিয়ে বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। বনশ্রী এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

এটি স্বপ্ন’র ৭৩৩তম আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার : ১৪/ক. ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা। যোগাযোগ : ০১৯০৬-৮৯৭৫৫৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It