1. news@gmail.com : news :

৫০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করল ইউসিবি ইনকাম প্লাস ফান্ড

  • Update Time : Wednesday, October 7, 2026

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ফিক্সড ইনকাম ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড, ইউসিবি ইনকাম প্লাস ফান্ড অতিক্রম করেছে ৫০০ কোটি টাকার মাইলফলক।

২০২৩ সালের জুলাই মাসে ৫০ কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করা ফান্ডটি দশ গুণ বড় হয়েছে। গত ১৫ বছরে এই ধরনের মাইলফলকে পৌঁছাতে পারা এক অনন্য ও ব্যতিক্রমী উদাহরণ।

বুধবার (৭ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মাত্র তিন বছর তিন মাসে ৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকার বেশি মূলধনে পৌঁছানোর এই মাইলফলক বিশ্বস্ত অ্যাসেট ম্যানেজারদের পরিচালিত ওপেন অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। ২০২০ সালে প্রতিষ্ঠিত ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট বর্তমানে বাংলাদেশের দ্রুততম বর্ধনশীল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর একটি এবং ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বেসরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত দেশের সর্ববৃহৎ মিউচ্যুয়াল ফান্ড। বর্তমানে আইসিবি পরিচালিত মাত্র দুটি ওপেন অ্যান্ড ফান্ডের আকার এর চেয়ে বেশি।

এই অর্জনের পেছনে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের বিনিয়োগকারী, টিম, নিয়ন্ত্রক সংস্থা এবং সহকর্মী অ্যাসেট ম্যানেজারদের সম্মিলিত অবদান রয়েছে। পরিবর্তনশীল সুদের হারের এই সময়ে মার্ক টু মার্কেট ভিত্তিতে একটি ফিক্সড ইনকাম ফান্ড পরিচালনা করা ছিল চ্যালেঞ্জিং। তবে বিনিয়োগকারীদের আস্থা ফান্ডটির পারফরম্যান্স ধরে রাখা এবং ধারাবাহিকভাবে বড় পরিসরে বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই অর্জন উদ্‌যাপনে উপস্থিত ছিলেন, ইউসিবি পিএলসির চেয়ারম্যান শরীফ জহীর, ইউসিবি পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান নাবিল মুস্তাফিজুর রহমান ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান।

এ সময় ইউসিবির সম্মানিত পরিচালকবৃন্দ ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It