1. news@gmail.com : news :

বে অব বেঙ্গল কনভারসেশ‌নের দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু

  • Update Time : Sunday, October 4, 2026

রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশ‌ন ২০২৬’-এর দ্বিতীয় দিনের সংলাপ শুরু হ‌য়ে‌ছে। রোববার (৪ অ‌ক্টোবর) সকাল ‌পৌ‌নে ১০টা থেকে আমন্ত্রিতদের নি‌য়ে একযোগে পাঁচটি রুদ্ধদ্বার সেশন শুরু হয়। 

আন্তর্জাতিক এই সংলা‌পের দ্বিতীয় দিন গণতন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য ও গণমাধ্যম নিয়ে একাধিক সেশন হওয়ার কথা র‌য়ে‌ছে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সংলা‌পের এটি পঞ্চম আসর। শনিবার (৩ অ‌ক্টোবর) সকা‌লে তিন‌ দি‌নের আন্তর্জাতিক এই সংলাপের উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান। এবা‌রের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচার্স : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। সংলাপ চলবে সোমবার (৫ অ‌ক্টোবর) পর্যন্ত।

সংলা‌পের দ্বিতীয় দিন মূল মঞ্চে যারা বক্তব্য দেবেন

গ্র্যান্ড বলরুমে বেলা ১১টায় ‘ফাইভ সিজ, ওয়ান গ্যাদারিং স্টর্ম’ শীর্ষক কৌশলগত বক্তব্য দেবেন ভারতের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর। এরপর ১১টা ২০ মিনিটে ‘দ্য ডিপ্লোম্যাটিক লেন্স’ পর্বে বক্তব্য দে‌বেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার। ১১টা ৩০ মিনিটে নেতৃত্ব ও যোগাযোগ নিয়ে কথা বলবেন ভারতের কমেডিয়ান ও এক্সিকিউটিভ কোচ পাপা সিজে।

দুপুর ১২টা ১০ মিনিটে ‘হু গেটস টু লিড?’ শীর্ষক গ্র্যান্ড কনভারসেশনে স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব নিয়ে আলোচনা হবে। এতে অংশ নেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, ইউএন উইমেনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, নির্বাচনী সংস্কার কমিশনের সাবেক সদস্য মো. আব্দুল আলীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রড্রিকস। সঞ্চালনা করবেন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ও নির্বাচন বিশেষজ্ঞ ক্যাথরিন এম সিসিল।

dhakapost

পরে দুপুর ১টা ১০ মিনিটে বক্তব্য দেবেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ১টা ২০ মিনিটে ‘ডু উই নো হাউ টু গভর্ন?’ শীর্ষক ক্যাটালিস্ট পর্বে সুশাসন নিয়ে কথা বলবেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

দুপুর ২টা ৩০ মিনিটে ‘হু ডিসাইডস হোয়েন দ্য মডেল ডিসাইডস?’ শীর্ষক সেশনে রাষ্ট্রযন্ত্রে এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা হবে। এই সেশ‌নে বক্তারা হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ, শ্রীলঙ্কার ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়ের সচিব ওয়ারুনা শ্রী ধনপালা এবং এশিয়া ফাউন্ডেশনের ইনসাইটওয়ার্কসের নির্বাহী পরিচালক নিকোলা নিক্সন। সঞ্চালক এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।

বিকেল ৩টা ৩০ মিনিটে ‘বিটউইন পাওয়ার অ্যান্ড প্রিন্সিপল’ শীর্ষক বে অব বেঙ্গল লেকচার দেবেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। এরপর ৩টা ৫০ মিনিটে ‘জার্নালিজম আফটার দ্য টার্নিং পয়েন্ট’ বিষয়ে বক্তব্য দেবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

দিনের শেষ মূল সেশন বিকেল ৪টায়। ‘দ্য ডেমোক্রেসি কনভারসেশন’ শীর্ষক লিডারশিপ ফোরামে অংশ নেবেন ভারতের ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজের প্রেসিডেন্ট অশোক সাজ্জানহার, সিপিডির ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা, লাটভিয়ার সাবেক সংসদ সদস্য সের্গেজস পোটাপকিনস এবং মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন। সঞ্চালনা করবেন নেপালের জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বাস বরাল।

এবা‌রের বে অব বেঙ্গল কনভার‌সেশ‌নে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়ে‌ছেন। সংলাপের বিভিন্ন সেশ‌নে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.১ শতাংশ ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাসমূহ নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন সাউথইস্ট ব্যাংক ও বিওয়াইডি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মারিকো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিতরণ ব্যাংকিং অ্যাপে ঝুঁকছে গ্রাহক, এক বছরে ব্যবহারকারী বেড়েছে তিনগুণ সূচকের পতনে চলছে লেনদেন বে অব বেঙ্গল কনভারসেশ‌নের দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৫৭ হামলা, ৭০০ বিদ্রোহী নিহতের দাবি জিকিউ বলপেনের পর্ষদ সভা ৮ অক্টোবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It