দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করা হয়। এ ধাপে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যম ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।সংবাদ বিশ্লেষণ
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক কার্যক্রম ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সমন্বয় ব্যবস্থা পরীক্ষা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ ও যাচাই করা হবে।
এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই সময় প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছিল।
প্রথম দফার পরীক্ষার পর এবার দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হলো। এই ধাপের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন প্রক্রিয়ার কারিগরি সক্ষমতা যাচাই করা হবে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply