1. news@gmail.com : news :

১ ঘণ্টায় কমেছে ৬৫ পয়েন্ট

  • প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ৩২৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৩৯ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৩১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ১৬ লাখ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It