কর্মসংস্থান ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে “স্মার্ট কর্মসংস্থান ব্যাংক বিনির্মাণে AI প্রযুক্তির ব্যবহার” শীর্ষক কর্মশালা ২৪ জুন ২০২৫ তারিখ মঙ্গলবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন। কর্মশালায় সমন্বয়ক হিসেবে শৃঙ্খলা ও আপীল বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান দায়িত্ব পালন করেন।
ব্যবস্থাপনা পরিচালক পরিচালক তাঁর বক্তব্যে উন্নত প্রতিষ্ঠানের সাথে কর্মসংস্থান ব্যাংক-কে তাল মেলানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি স্মার্ট কর্মসংস্থান ব্যাংকের জন্য সকলকে AI এর প্রয়োজনীয়তা ও এর গুরুত্বের প্রতি মনোযোগ দেওয়ার আহবান জানান। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য AI এর প্রয়োগ ও যেকোনো ডিজিটাল পদ্ধতি গ্রহণ ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে কর্মসংস্থান ব্যাংক-কে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
কর্মশালায় অন্যতম আলোচক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ফরিদা ইয়াসমিন তাঁর বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকে AI প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরণের আয়োজনের জন্য তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত কর্মশালায় AI এর ওপর একটি ভিডিও প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উন্মুক্ত প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম ছাড়াও কর্মশালায় প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It