1. news@gmail.com : news :

স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

  • প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৪ এ ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

সোমবার (১৫ ডিসেম্বের) রাজধানীর প্যান ফ্যাসিফিক সোনারগাঁ হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এ অ্যাওয়ার্ডের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা এসকে. বশির উদ্দীন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এর নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএসবি এর সভাপতি হোসেন সাদাত, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো: সাইফুদ্দিন, জুরী বোর্ডের সদস্য মিস কালওয়ানী শান্তসুকুমার, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং কোম্পানি সচিব মো: আবুল বাশার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It