1. news@gmail.com : news :
শিরোনাম :
সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা সূচকের উত্থানে এক ঘণ্টায় লেনদেন ১২৭ কোটি টাকা থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী একীভূত হবে ওয়ালটন হাই-টেক ও ওয়ালটন ডিজি-টেক, বিএসইসির অনাপত্তি মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা পড়ল বাংলাদেশি জাহাজ ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ইউসিবি ইসলামিকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অনলাইন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ‘কুরআনের ধ্বনি’ অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণি শাখার উদ্বোধন

মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা পড়ল বাংলাদেশি জাহাজ

  • প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক অবস্থান করছেন।

গত ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে নাবিকেরা প্রণালিতে মিসাইল হামলার খবর পান। নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও জাহাজকে প্রণালি পার না হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি পারস্য উপসাগরে পূর্বের অবস্থানে ফিরে আসে।সংবাদ বিশ্লেষন

বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় নোঙর করা আছে। যেহেতু এটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই অবস্থান করছে, তাই কাতার থেকে নতুন পণ্য বোঝাই করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জাহাজটি ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়। পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে পুরো অঞ্চলে দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ে।

মূল পরিকল্পনা অনুযায়ী ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন পণ্য বোঝাই করার ছিল। তবে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে বিএসসি নিরাপদে জাহাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

এই পরিস্থিতিতে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার করানোর জন্য বিএসসি নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ গ্রহণ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It