1. news@gmail.com : news :

মার্চে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশ

  • প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৭১ শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

বিবিএস-এর তথ্যমতে, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ০১ শতাংশ।

দেশের গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। গ্রামীণ এলাকায় মার্চে পয়েন্ট-টু-পয়েন্ট সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ২১ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি মার্চে কমে ৮ দশমিক ০২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ০৭ শতাংশ। তবে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি মার্চে বেড়ে ৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩৪ শতাংশ।

শহরাঞ্চলে মার্চে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ০৭ শতাংশ।

শহরাঞ্চলে মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি মার্চে বেড়ে ৮ দশমিক ৬২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It